নববর্ষে মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের নানা আয়োজন

- প্রকাশের সময় : ০২:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 175

নববর্ষ উপলক্ষ্যে মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগে সরকারি আদর্শ মহিলা কলেজের বিপরীতে বকুলতলায় দিনব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে নানামাত্রিক আয়োজন ছাড়াও বেশ কিছু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে অনুষ্ঠিত হয় মেহেদী উৎসব। বিভিন্ন বয়সী তরুণীরা এ প্রতিযোগিতায় অংশগ্রæহণ করেন। বিকেলে অনুষ্ঠিত হয় লাকগান প্রতিযোগিতা (উন্মুক্ত), হাড়িভাঙ্গা প্রতিযোগিতা (নারী), টিপ পরানো প্রতিযোগিতা (পুরুষ), বেলুন ফোলানো প্রতিযোগিতা (নারী), বল নিক্ষেপ (পুরুষ) ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের।
এসময় উপস্থিত ছিলেন মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদ এর আহŸায়ক আজিজা খানম, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, সংগঠনের সদস্য সচিব মো ফারুক উদ্দিন, সদস্য আরিফুর রহমান আলিম, বর্ষণ দাস, সাথী সরকার প্রমুখ।
























