গুরুত্বপূর্ণ সংবাদ:
চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৪২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 100
চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তিতে আগুন লেগেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
তবে এরইমধ্যে ২৫-৩০টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। বস্তির বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় থাকায় ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেননি।
ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমরা যতটুকু জানতে পেরেছি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর হয়তো জানা যাবে কীভাবে আগুন লেগেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Tag :




















