শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজটি ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা রেকর্ড গড়া ‘জেলার ২’, ওটিটিতে আরও যা দেখবেন মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’ ২৫ কোটি এক পর্বের পারিশ্রমিক! ওটিটিতে সর্বোচ্চ টাকা পান কোন তারকারা পরকীয়ার ফাঁস থেকে অবৈধ সন্তান, হলিউড তোলপাড় করা সাত ঘটনা ২৮ বছরের তরুণের সঙ্গে ৮২ বছরের নারীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল, নেপথ্যে কী কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা একের পর এক সিনেমা ফ্লপ, অভিনয় ছাড়ার কথা ভাবছেন লোপেজ ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা

ইসরায়েলের গণমাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট প্রসঙ্গ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 126

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত ফলাও করে প্রচার করেছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালনের খবর প্রচার করে ছিল সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ লেখাটি পুনঃস্থাপন করেছে। এর ফলে বাংলাদেশের নাগরিকরা যাতে ইসরায়েল ভ্রমণ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া মুসলিম প্রধান বাংলাদেশের জন্য এটি একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয়।
এতে আরো বলা হয়, বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেন ইসরায়েলে যেতে না পারেন সেটি নিশ্চিতে ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এমন বাক্য পাসপোর্টে লেখা ছিল। তবে ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেয়। তবে হাসিনা সরকার বলেছিল— এর মাধ্যমে ইসরায়েলের প্রতি বাংলাদেশ সরকারের অবস্থান পরিবর্তন হয়নি।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)-কে জানিয়েছেন, পাসপোর্টে ‘ইসরায়েল বাদে’ শব্দগুলো পুনর্বহালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে গত সপ্তাহে নির্দেশনা দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরায়েলের গণমাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট প্রসঙ্গ

প্রকাশের সময় : ০৯:৩২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫