আন্তঃজেলা ডাকাত সর্দার ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুটের টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

- প্রকাশের সময় : ০৭:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / 151

আন্তঃজেলা ডাকাত সর্দার মো. খোরশেদ ওরফে বোমা খোরশেদ (৫৩) কে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে লুটের ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার ও বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। গত শনিবার বিকেলে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধারা গ্রামের আব্দুল মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। গতকাল রোববার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শামিমা পারভীন জানান, গত বছরের ২৬ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ ফেব্রæয়ারি পর্যন্ত রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি থানা এলাকায় মোট চারটি ডাকাতির ঘটনা ঘটে। এসব ডাকাতি সংঘটিত হওয়ার সময় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলা তদন্তে জানা যায়, খোরশেদের নেতৃত্বে একটি পেশাদার ডাকাত দল এসব ডাকাতি সংঘটিত করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত শনিবার বিকেলে আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে ডাকাতির ঘটনায় আরও ছয়জন গ্রেপ্তার হয়েছে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।
























