সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

আদালতের রায়ে ইউপি সদস্য পদে বিজয়ী ফজলুল

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 162

রাজবাড়ীতে আদালতের রায়ে নির্বাচনের তিন বছর পর ইউপি সদস্য পদে বিজয়ী হলেন সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের মো. ফজলুল হক সোবহান। গত বুধবার (৯ এপ্রিল) রাজবাড়ী নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. মিলন আলী ইউপি সদস্য হিসেবে তাকে বিজয়ী ঘোষণা করেন।  ফজলুল হক সোবাহান শহীদওহাবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিমতলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।  ছোবাহানের পক্ষে আদালতের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট স্বপন কুমার সোম ও অ্যাডভোকেট সোহাগুর রহমান জুয়েল।

  মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে  শহীদওহাবপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডে বিজয়ী সদস্য প্রার্থী হিসেবে মো. মাহবুব হোসেন লিটনকে (ফুটবল প্রতীক) বিজয়ী ঘোষনা করে নির্বাচন কমিশন। মাহবুব হোসেনের প্রাপ্ত ভোট ছিল ৩৭৭টি। তার নিকটতম প্রতিদন্দ্বী মো. ফজলুল হক (তালা প্রতীক) পায় ৩৬৮ ভোট এবং মো. জাহাঙ্গীর বিশ্বাস মোরগ প্রতীক নিয়ে ২৮৫ ভোট নিয়ে তৃতীয় হন। ওই ফলাফলের বিরুদ্ধে জাহাঙ্গীর বিশ্বাস ২০২২ সালের ৩১ মার্চ রাজবাড়ী নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান। চলতি বছরের ৪ মার্চ প্রতিদ্ব›দ্বী প্রার্থী ফজলুল হক  ছোবাহান এ মামলায় পক্ষ হন। বুধবার (৯ এপ্রিল) ধার্য্যকৃত তারিখে আদালতে পুনরায়  ভোট গণনা হলে ফজলুল হক ছোবাহান ৩৭৬ ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বিচারক।

  ছোবাহানের আইনজীবী সোহাগুর রহমান জুয়েল বলেন, প্রকাশ্যে আদালতে গণনা করে ১ হাজার ৪৭টি ব্যালট পেপারের মধ্যে ১ হাজার ৪৪ টি ব্যালট  পেপার পাওয়া যায়। তিনটি ব্যালট পেপার পাওয়া যায়নি। গণনাকালে ১৬টি জাল ব্যালট পাওয়া গেছে। ভোট গণনা শেষে ফজলুল হক ছোবাহানকে তালা প্রতীক ৩৭৬ ভোট পাওয়ায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বিচারক। গণনায় মাহবুব হোসেন লিটন ফুটবল প্রতীকে ভোট পান ৩৫৪টি জাহাঙ্গীরের ভোট ২৮৫টিই পাওয়া যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আদালতের রায়ে ইউপি সদস্য পদে বিজয়ী ফজলুল

প্রকাশের সময় : ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫