সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

‘বিদায় সুন্দর পৃথিবী’…..

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 147

 ‘বিদায় সুন্দর পৃথিবী’ লিখে ফেসবুকে পোস্ট দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে ফারিহা বিশ^াস জেরিন নামে এক তরুণী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের আকির হোসেন বিশ^াসের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়,  জেরিনের বাবা আকির হোসেন ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করেন। মা তৃপ্তিয়ারা বেগম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জেরিন তাদের একমাত্র সন্তান। জেরিন ২০২৪ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বৃহস্পতিবার জেরিনের মা জেরিনকে বাড়িতে একা রেখে স্কুলে যান। বিকেলে জেরিন তার ফেসবুক আইডি থেকে পোস্ট দেন, ‘সবকিছু মিলায়ে আমি আর নিতে পারলাম না। মাফ করে দিও আমাকে। বাবা-মায়ের ব্যর্থ সন্তান হিসেবে দুনিয়া থেকে বিদায় নিলাম। যাদের সাথে অন্যায় করেছি সবাই মাফ করে দিও।’ তার কিছু পরেই আরেকটি পোস্টে লিখেন ‘বিদায় সুন্দর পৃথিবী।’ এই পোস্ট দেখে জেরিনের এক বান্ধবীর সন্দেহ হলে তার মাকে ফোন দেন। তার মা জানান, সে জেরিনকে একা বাড়িতে রেখে গেছেন। জেরিনের বান্ধবী স্থানীয় কয়েকজনকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে জেরিনকে ঘরের আড়ার সাথে ঝুতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

জেরিনের মা তৃপ্তিয়ারা বেগম জানান,  আগামী ১২ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল জেরিনের। কিন্তু সে ভর্তি পরীক্ষা দিতে রাজী ছিল না। আমি ও আমার স্বামী জেরিনকে অনেক বুঝিয়েছি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু তাকে কিছুতেই রাজী করাতে পারিনি। এটা নিয়ে হয়ত তার মন খারাপ ছিল। একারণে আত্মহত্যা করে থাকতে পারে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার রাজবাড়ী সদর হাসপাতালে নিহতের মরদেহ সম্পন্ন হয়েছে। পড়াশোনা সম্পর্কিত হতাশা থেকে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘বিদায় সুন্দর পৃথিবী’…..

প্রকাশের সময় : ০৭:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫