Dhaka ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত ভোটারের সংখ্যা ২১ লাখ ছাড়াল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 110

২১ লাখের বেশি মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এ তথ্য সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখা থেকে এমন তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন পর্যন্ত ৬১ লাখ ২৬ হাজার ৮৯ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। নিবন্ধন সম্পন্ন করেছেন ৫৮ লাখ ১১ হাজার ৫৮ জন। এর মধ্যে বাদ পড়া ভোটার ৪২ লাখ ৬৯ হাজার ৯৪২ জন। এ ছাড়া ২১ লাখ এক হাজার ২৮০ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, এদের মধ্যে ২৬ লাখ ১৯ হাজার ৩২৩ জন পুরুষ ও, ৩১ লাখ ৮৩ হাজার ২১০ জন নারী। আর হিজরা ভোটার আট হাজার ৫২৫ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মৃত ভোটারের সংখ্যা ২১ লাখ ছাড়াল

প্রকাশের সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫