জেলা ছাত্রদল নেতার কার্যালয়ে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

- প্রকাশের সময় : ০৫:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / 212

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমানের কার্যালয়ে হামলা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মো. সাব্বির হোসেনের প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিজেদের মধ্যে দ্ব›েদ্বর জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ১০টার দিকে একদল যুবক লাঠি সোঠা নিয়ে রাজবাড়ী আজাদী ময়দানের সামনে অবস্থিত ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমানের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এরপর আরেক দল যুবক রোমানের কার্যালয়ের অদূরে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সামনে পার্কিং করে রাখা সাব্বির হোসেনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে রাজবাড়ী দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, হামলার সময় তিনি তার কার্যালয়ে ছিলেন না। সাব্বিরের লোকজন এই হামলা করেছে। রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে তিনি (রোমান) এগিয়ে গেছেন। এটা সাব্বিরের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। একারণে এই হামলা করেছে। তাছাড়া আর কোনো কারণ তার জানা নেই। এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ নেবেন। দলীয় নেতৃবৃন্দকেও বিষয়টি জানাবেন। সাব্বিরের গাড়িতে কারা আগুন দিয়েছে তা তিনি জানেন না।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মো. সাব্বির হোসেনের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে অনেকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। মেসেজ পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
এদিকে এক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আরিফুল ইসলাম রোমান ও সাব্বির হোসেনের দুইজন অনুসারীর সাথে তুমুল বাকবিতন্ডা হয়। বিষয়টি নিয়ে সমঝোতার জন্য রাতে আরিফুল ইসলাম রোমানের কার্যালয়ে দুই পক্ষ বসেছিল। সেখান থেকে বের হয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। যার জের ধরে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। শান্তি শৃঙ্খলা রক্ষায় আজাদী ময়দানের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
























