মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ ৬৮ বলে ১৮১ রান, ৭ চার, ১৯ ছক্কা: টি–টুয়েন্টিতে ভারতীয় ওপেনারের রেকর্ড এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 3

ডিসেম্বর নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নাই বলে মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই ধরনের কোনো ডেট নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই, দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নাই। এ রকম ঘোষণা আপনারা সবাই, বাংলাদেশের মানুষ অনেক আগেও শুনেছেন। এই ধরনের ঘোষণা, টাইম এগুলো আসতে থাকবে, যেতে থাকবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

হাফিজুর রহমান বলেন, কিছুদিন আগে, শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য তারা একটা দাবি-দাওয়া উপস্থাপন করেছে। এটা আন্দোলন এই পর্যন্ত যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের পেছনে থেকে বা এই আন্দোলনকে কাভার হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে এবং ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনেরই বক্তব্য আসছে। এদের মধ্যে যারা ককটেল বিস্ফোরণ করছে, গাড়িতে অগ্নিসংযোগ করছে বা নাশকতা করছে তাদের বেশ বড়সংখ্যক সদস্যদেরকে এবং সম্পৃক্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং স্থানীয় জনগণকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ অনেক নাশকতাকারীদের সাহসী জনগণ নিজেরাই পুলিশে সোপর্দ করেছে। এই কাজটা অব্যাহত রাখেন। আপনাদের কাছে যদি কোনো ধরনের তথ্য থাকে, এটা আমাদের সঙ্গে শেয়ার করবেন। এই ধরনের নাশকতা ইনশাআল্লাহ কন্ট্রোল হয়ে যাবে এবং ভয় পাওয়ার কিছু নাই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি

প্রকাশের সময় : ০১:৫৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬