মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি আজকের ই-পেপার (২৪ নভেম্বর) চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ ৬৮ বলে ১৮১ রান, ৭ চার, ১৯ ছক্কা: টি–টুয়েন্টিতে ভারতীয় ওপেনারের রেকর্ড

গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 1
গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি
📌 এক নজরে মূল তথ্য:

  • বোলারদের সুবিধার্থে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ভারত অধিনায়ক শুবমান গিল।
  • নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে রানের বন্যার প্রথম টেস্ট ড্র হওয়ার পর সোমবার লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান গিল।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বোলারদের সুবিধার্থে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ভারত অধিনায়ক শুবমান গিল। তবে তার সেই দাবিতে সাড়া দিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আপাতত এই নিয়ম শিথিল করার কোনো পরিকল্পনা নেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে রানের বন্যার প্রথম টেস্ট ড্র হওয়ার পর সোমবার লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান গিল। তার মতে, বোলারদের রিভার্স সুইং পেতে এই পুরোনো নিয়মটি ফিরিয়ে আনা জরুরি।

তবে বার্তা সংস্থা এএফপি জানতে পেরেছে, আইসিসি এখনই এই নিয়মে কোনো পরিবর্তন আনছে না। বলের আকৃতি বা অবস্থা পরিবর্তনের যেকোনো অন্যায্য পদ্ধতির মতোই লালা ব্যবহারকে দেখছে সংস্থাটি। চুইংগাম, মিন্ট বা মিষ্টিজাতীয় খাবারের সঙ্গে লালা মিশে বলের স্বাভাবিক অবস্থার বড় পরিবর্তন ঘটাতে পারে, যা মাঠে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা আম্পায়ারদের জন্য অত্যন্ত কঠিন।

পুরোনো বলের এক পাশ চকচকে এবং অন্য পাশ খসখসে রাখতে লালার ব্যবহার পেসারদের দেরিতে সুইং পেতে দারুণভাবে সাহায্য করে।

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ার পর গিল বলেন, ‘আমরা কোভিডের সময় অনেক আগেই পার করে এসেছি, তবুও কেন এখনো বলে লালা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না, তা আমার বোধগম্য নয়। সাত-আট বছর হয়ে গেল, আমি এখনো বুঝি না কেন তারা এটি চালু করছে না। আমার মনে হয়, বোলারদের উইকেট পেতে সংগ্রাম করার পেছনে এটিও একটি বড় কারণ।’

ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনের মাঝামাঝি সময়ে ৯ উইকেটে ৭২০ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ভারত। জবাবে নিউ জিল্যান্ড ১২০ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ বাঁচিয়ে নেয়।

গত বছর বোলারদের কথা বিবেচনা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনই তেমন কোনো প্রয়োজন দেখছে না আইসিসি।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি

প্রকাশের সময় : ০৩:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬