মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আজকের ই-পেপার (২৪ নভেম্বর) চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ ৬৮ বলে ১৮১ রান, ৭ চার, ১৯ ছক্কা: টি–টুয়েন্টিতে ভারতীয় ওপেনারের রেকর্ড এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 4
চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ
📌 এক নজরে মূল তথ্য:

  • নারী ফুটবল বিশ্বকাপের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়।
  • শুধু তাই নয়, পরের আসরেও স্বাগতিক হিসেবে থাকছে চারটি দেশ।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — নারী ফুটবল বিশ্বকাপের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো চারটি দেশ মিলে আয়োজন করবে এই আসর। ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

শুধু তাই নয়, পরের আসরেও স্বাগতিক হিসেবে থাকছে চারটি দেশ। ২০৩৫ সালের নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্য, যা ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার ফিফার বিশেষ কংগ্রেসে ২০৩১ ও ২০৩৫ সালের আসরের আয়োজক নির্ধারণের প্রস্তাব অনুমোদিত হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্রস্তাব না থাকায় তা সর্বসম্মতিক্রমে চূড়ান্ত হয়।

২০৩১ সালের আসরটি হবে উত্তর আমেরিকায় তৃতীয় নারী বিশ্বকাপ। এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্র এবং ২০১৫ সালে কানাডায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। তবে চার দেশের সম্মিলিত আয়োজনে এবারই প্রথম মাঠে গড়াবে নারী বিশ্বকাপ।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

২০৩৫ সালের আসরটি হবে যুক্তরাজ্যের মাটিতে প্রথম নারী বিশ্বকাপ। ১৯৬৬ সালে পুরুষদের বিশ্বকাপ আয়োজনের পর সেখানে প্রথমবারের মতো বসবে ফুটবল বিশ্বকাপের কোনো আসর।

বড় পরিসরে দুটি আসরেই অংশ নেবে ৪৮টি দল। ১২টি গ্রুপে চারটি করে দল ভাগ হয়ে শুরু হবে গ্রুপ পর্ব। এরপর ৩২টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে নকআউট পর্ব।

এর আগে ৩২টি দল নিয়ে ২০২৭ সালের বিশ্বকাপ আয়োজন করবে ব্রাজিল। আগামী ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় আসরটির মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় বসবে নারী ফুটবল বিশ্বকাপ।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ

প্রকাশের সময় : ০২:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬