মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কাঁদতে কাঁদতে মুকিত বলেন, ‘তোমারে ঘুমাইতে দিমু না বলে বন্ধু চিরঘুমে গেল!’ ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি আজকের ই-পেপার (২৪ নভেম্বর) চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / 340

  রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামে সালমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে শ^াসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে তার নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর থানার পুলিশ। নিহত সালমা একই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আজাদের স্ত্রী। তার সাত বছর বয়সী একটি ছেলে ও তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
নিহতের চাচাতো ভাই রাকিব জানান, সকালে চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে গিয়ে ঘরের ভেতরে সালমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। রাতে কে বা কারা সালমাকে মেরে রেখে গেছে। তার কোনো শত্রæ ছিল না। সে সবার সঙ্গে হাসিমুখে কথা বলত। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে সালমার মোবাইল ফোন ও ঘরে রাখা প্রায় এক লাখ টাকা পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
বরাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার গোলাপ আলী সরদার জানান, সালমা তার দুই সন্তানকে নিয়ে এক ঘরে থাকতেন। সালমার শিশু সন্তান তাদের জানিয়েছে, রাতের কোনো এক সময় তাকে (শিশুটিকে) বাইরে থাকা শৌচাগারে নিয়ে যান। ওই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢোকে। প্রাকৃতিক কাজ সেরে সালমা ছেলেকে নিয়ে ঘরে ঢুকে দুর্বৃত্তদের দেখে চিৎকার দিতে যায়। ওই সময় দুর্বৃত্তরা সালমা ও তার ছেলের মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলে। তারপর কী ঘটেছে তা শিশুটি বলতে পারেনি। যাওয়ার সময় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায়। নিহত সালমার সাথে অশালীন কিছু হয়ে থাকতে পারে বলে ধারণা তার।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থার সালমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এর চেয়ে বেশি কিছু বলতে রাজী হননি তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

প্রকাশের সময় : ০৫:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫