মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কাঁদতে কাঁদতে মুকিত বলেন, ‘তোমারে ঘুমাইতে দিমু না বলে বন্ধু চিরঘুমে গেল!’ ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি আজকের ই-পেপার (২৪ নভেম্বর) চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রিন্টু নেই, রয়ে গেছে তার রেখে যাওয়া শুভ উদ্যোগ

ঈদ সামগ্রী পেয়ে হাসি ফুটেছে ৮০টি হতদরিদ্র পরিবারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 185

মেজবাহ উল করিম রিন্টু ছিলেন একজন প্রকৃত সমাজদরদী মানুষ। নীরবে নিভৃতে যিনি গরীব, দুখী মানুষের পাশে দাঁড়াতেন। ঈদ এলেই হতদরিদ্র মানুষকে চাল, ডাল, সেমাই, মাংস ইত্যাদি কিনে দিতেন। রিন্টুৃ নেই তার স্মৃতি রক্ষায় মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদ সেই ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। গতকাল শনিবার রাজবাড়ী শহরের বড়পুল বকুলতলা এলাকায় মেজবাহ উল করিম রিন্টুর বাসভবন থেকে ৮০টি হতদরিদ্র পরিবারকে ঈদের সামগ্রী দেওয়া হয়েছে। যা পেয়ে বেজায় খুশী এসব মানুষ। হাসি ফুটেছে তাদের মুখে।

বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পোলাও চাল, দুধ, সেমাই, পেঁয়াজ, চিনি, সাবান, শ্যাম্পু, লবণ, গরম মসলা ইত্যাদি। এছাড়া মাংস কেনার জন্য নগদ তিনশ করে টাকাও দেওয়া হয়েছে।

রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সী জোসনা বেগম জানালেন, তার পরিবারে সদস্য সংখ্যা পাঁচজন। কেউ কাজ করতে পারেনা। তিনি ভিক্ষা করে সংসার চালান। ঈদে সবাই ভালো মন্দ খাবে। তাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই।  ঈদ সামগ্রী পেয়ে কী যে ভালো লাগছে, বলে বোঝাতে পারব না। আনন্দে কেঁদে ফেলেন তিনি।

বাবুর্চির সাহায্যকারী হিসেবে কাজ করেন নাছির মিয়া। কাজীকান্দা এলাকার বাসিন্দা তিনি। জানালেন, বাবুর্চির হেলপারি করে যে কয় টাকা পান তা দিয়ে সংসারই ভালো করে চলেনা। তাও কোনো দিন কাজ থাকে, কোনো দিন থাকেনা। ঈদে ভালো কিছু খাবার কথা তারা চিন্তাই করতে পারেন না। তাকে ডেকে ঈদ সামগ্রী দিয়েছে। ছেলে মেয়ে নিয়ে ঈদটা ভালোভাবে করতে পারবেন তিনি।

আলেয়া বেগম জানালেন, দুদিন আগেও ভাবতে পারিনি ঈদের দিন সেমাই মাংস খেতে পারবেন। ঈদের সামগ্রী পেয়ে সে চিন্তা দূর হলো।

মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দিন জানান, তিনি ছিলেন রিন্টুর ঘনিষ্ট সহচর। রাজবাড়ী শহরের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে । অন্যায়ের প্রতিবাদেও ছিলেন সোচ্চার। ১৪/১৫ বছর আগে মেজবাহ উল করিম রিন্টু ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ঈদে মানুষকে খাদ্য সামগ্রী দেওয়ার কথা ভাবেন। তার মতে, সবারই ঈদে আনন্দ করার অধিকার আছে। কেউ যেন বঞ্চিত না হয়। সেই থেকে শুরু। প্রতি বছরই এ কার্যক্রম চলেছে। ২০২০ সালে মেজবাহ উল করিম রিন্টু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু তার এই ভালো কাজটি অব্যাহত রেখেছেন।

মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের সভাপতি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম জানান, ঈদে একজন মানুষ সুন্দর করে রান্না করে খাবে- এই চিন্তাটা রিন্টুর ছিল। সেকারণেই রিন্টু কাজটি শুরু করেছিল। এখন বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা কাজটি করছেন। আমরা প্রতি বছর এই কাজটি করতে চাই।

মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, রিন্টু ফেলে রাখা কাজ সকলে মিলে করছি। রিন্টু অনেক ভালো মানুষ ছিল। সে এখন নেই। রিন্টুর জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

মেজবাহ উল করিম রিন্টু ১৯৭৫ সালের ২২ আগস্ট রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের দিকে রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং বজ্রপাত রোধে রাজবাড়ীর পদ্মা নদীর তীরে, বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে পাঁচ হাজারেরও বেশি তালবীজ রোপণ করে তিনি আলোচনায় আসেন। ২০২০ সালের ৯ ফেব্রæয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

বিতরণকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল আজম শাকিল, কবি খোকন মাহমুদ, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, মোহাম্মদ আলী পাপুল, আরিফুর রহমান আলিম, মেজবাহ উল করিম রিন্টুর বড় ভাই মঞ্জুরুল করিম প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রিন্টু নেই, রয়ে গেছে তার রেখে যাওয়া শুভ উদ্যোগ

ঈদ সামগ্রী পেয়ে হাসি ফুটেছে ৮০টি হতদরিদ্র পরিবারে

প্রকাশের সময় : ০৯:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫