গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে মহান স্বাধীনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / 170

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
সকালে শহীদ খুশী রেলওয়ে ময়দানে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার শামিমা পারভীন।
কুচকাওয়াজে রাজবাড়ী জেলা পুলিশ, জেলা আনসার ও ভিডিপি, কারারক্ষী দল, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
এর আগে সকালে রাজবাড়ী শহরতলীর লোকোসেড বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের শ্রদ্ধা জানানো হয়।
Tag :
























