Dhaka ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী স্পেনের বিশ্বকাপ দলে বার্সার আধিপত্য, নেই রিয়ালের কেউ বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি ছড়িয়ে পড়ছে বস্তির আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট এনসিপি নেতাদের ওপর হামলা করে উল্টো মামলা দেওয়া হয়েছে: হাসনাত আব্দুল্লাহ এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ, ডিএমপির সতর্কবার্তা কালশী বস্তিতে ভয়াবহ আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে বাণিজ্য সচিব হলেন মো. আতাউর রহমান খান পশ্চিমবঙ্গে ক্রেতাশূন্য গরুর হাট, ঈদের আগে আতঙ্ক ও অনিশ্চয়তা

পাংশায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, মাদ্রাসা শিক্ষক আটক

পাংশা প্রতিনিধি \
  • প্রকাশের সময় : ০৬:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 224

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম থেকে সোমবার সকালে একটি চোরাই মোটরসাইকেলসহ মাদ্রাসা শিক্ষক সাইদুল ইসলামকে আটক করেছে পাংশা থানার পুলিশ। তিনি তএকই গ্রামের কুরবান আলী মোল্লার ছেলে ও পাংশা উপজেলার বায়তুন নুর হাফেজিয়া মডেল মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষক।

পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, মাদ্রাসা শিক্ষকসহ বেশ কয়েকজনের একটি চক্র রয়েছে। যারা চোরাই মোটরসাইকেল কেনাবেচার সাথে জড়িত। এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে সাইদুলের বাড়ি থেকে প্রায় তিন লাখ টাকা দামের একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার ও সাইদুলকে আটক করা হয়। মোটরসাইকেলটির যে নম্বরটি রয়েছে সেটি ভুয়া। এটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। চোরাই মোটরসাইকেল হেফাজতে রাখার দায়ে সাইদুলের বিরুদ্ধে পেনাল কোড ৪১৩ ধারায় মামলা দায়েরের পর তাকে আদালতে চালান করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, মাদ্রাসা শিক্ষক আটক

প্রকাশের সময় : ০৬:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫