গুরুত্বপূর্ণ সংবাদ:
ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২ ব্যবসায়ীর

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 163

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা সোমবার রাজবাড়ী বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ভাজনচালা মোড় এলাকার মৌচাক সেল সেন্টার তিন হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় পাট বাজারের সর্দার ভ্যারাইটিজ স্টোর তিন হাজার টাকা জরিমানা করা হয়।
Tag :
























