Dhaka ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’

দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আছিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 129

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া আট বছরের শিশুটির মরদেহ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় জানাজা শেষে রাত সাড়ে আটটায় সোনাইকুন্ডী সম্মিলিত কবরস্থানে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয় ।

চাঞ্চল্যকর এই ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে আছিয়ার গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শোকে স্তব্ধ হয়ে গেছে মানুষ।

ঢাকা থেকে নিজের জেলা মাগুরাতে ফেরার পর মাগুরা নোমানী ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।প্রথম জানাজা শেষে তার গ্রামের বাড়ি জারিয়া গ্রামের পাশে সোনাইকুন্ডী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার প্রথম লাইনেই কফিনের পাশে তার পিতা মো. ফেরদৌস শেখকে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ।

এতে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খান ও উপজেলার বিএনপি’র নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি ব্যানার্জি, মাগুরা সেনা ক্যাম্পের সেনা সদস্যরাসহ সহস্রাধিক মানুষ এ জানাজায় অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আছিয়া

প্রকাশের সময় : ১২:৩১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫