Dhaka ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

‘ফ্যাসিবাদ তাড়িয়েছি মুসিবত ডেকে আনার জন্য নয়’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 150

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদ তাড়িয়েছি কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়। ফ্যাসিবাদ গিয়েছে, কোনো রাজনৈতিক দল আবার মুসিবত হিসেবে আসতে পারে।
সে জায়গায় আমরা ফ্যাসিবাদকে যেভাবে তাড়িয়েছি! ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে ধরনের অবস্থান যেভাবে ছিল, এর মধ্যে কেউ যদি আবার আওয়ামী লীগ হয়ে উঠতে চায় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থা সেভাবেই থাকবে।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সাংবাদিকদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের পর এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্বার উপজেলা সদরে স্থানীয় একটি রেস্তোরাঁয় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টির ৩০০ আসনে প্রার্থী দেওয়া সম্পর্কে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা প্রথমত মনোযোগ দিচ্ছি সাংগঠনিক বিস্তারের দিকে। যেটির মধ্য দিয়ে আমরা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি। ইলেকট্রোরাল প্রসেসের মাধ্যমে আমাদের এগোতে হবে। আমরা অবশ্যই নির্বাচন নিয়ে পর্যালোচনা করব। তবে নির্বাচন হচ্ছে জেতার জন্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ফ্যাসিবাদ তাড়িয়েছি মুসিবত ডেকে আনার জন্য নয়’

প্রকাশের সময় : ১১:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫