Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 128

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হবে। বাংলাদেশও অবৈধ নাগরিকদের ফেরত আনতে রাজি হয়েছে। তবে বাংলাদেশের চাওয়া, দেশটি যেন বাংলাদেশি নাগরিকদের হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত না পাঠায়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে গতকাল সচিবালয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে।

এ ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়। প্রতিউত্তরে বাংলাদেশ সরকার অবৈধ নাগরিকদের ফেরত আনতে রাজি হয়েছে। তবে দেশটি যেন বাংলাদেশি নাগরিকদের হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত না পাঠায়, সেটি যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে কত অবৈধ বাংলাদেশ রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য সরকারের কাছে নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০১:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫