সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ

জবির দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় ছাত্রলীগ কর্মী আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 177

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আটক ছাত্রলীগ কর্মী নিজের নাম রেজওয়ানুল কবির চয়ন (৩১) বলে জানিয়েছেন।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন প্রধান ফটক থেকে তাকে আটক করে ছাত্রদল নেতাকর্মীরা।

আটক হওয়ার পর রেজওয়ানুল কবির চয়ন বলেন, আমি শুধু ‘জয় বাংলা’ লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি, আমি নিজেই লিখেছি। আমার সাথে এখনকার কারো পরিচয় নেয়। আমি নিজ থেকে এটা লিখতে এসেছি এখানে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন প্রধান ফটকের ডান পাশে ‘জয় বাংলা’ লেখার সময় আমরা একজনকে আটক করেছি। পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি। এ গুলো করে দেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে। পরবর্তীতে আটককৃতকে কোতয়ালি থানা পুলিশের সঙ্গে কথা বলে তাদের কাছে সোপর্দ করি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জবির দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় ছাত্রলীগ কর্মী আটক

প্রকাশের সময় : ০৯:১৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫