বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি, নেই সাকিব-মোস্তাফিজ ১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির

বাংলাদেশিকে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেলো বিএসএফ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 217

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। বিএসএফের নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাইগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের স্ত্রী জহুরা খাতুন জানান, পাঁচ বছর ধরে কলকাতার মধ্যম গ্রামে শ্রমিক হিসেবে কাজ করতেন বিল্লাল। বুধবার দুপুরে বাংলাদেশে আসার উদ্দেশ্যে তারা ৭-৮ জন একসঙ্গে বের হন। পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যান বিল্লাল। এসময় বিল্লালের ওপর নির্যাতন শুরু করেন বিএসএফ সদস্যরা। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে তাকে ফেলে যায়। পরে খবর পেয়ে বিকেলে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার স্বজনরা।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত বলেন, সকালে বিল্লাল নামে একজনকে বিজিবির সদস্যরা হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেছি।

মহেশপুর ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত টহলের সময় গুরুত্বর আহত অবস্থায় বিল্লাল সানা নামের যুবককে উদ্ধার করেন বিজিবি সদস্যরা। পরে তাকে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশিকে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেলো বিএসএফ

প্রকাশের সময় : ০১:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫