Dhaka ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 221

অগ্নিকাণ্ডের ঘটনার পর সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। সোমবার রাত সাড়ে ৯টায় রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের আদেশে বলা হয়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশকিছু রিসোর্ট, হোটেল, রেস্টুরেন্ট ও দোকানসহ স্থানীয়দের বাড়ি ঘর পুড়ে যায়। তাই ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যটকদের নিরাপত্তার জন্য পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত আপাতত সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

অন্যদিকে সাজেকে হোটেল মোটেলে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো জ্বলছে পাহাড়। পাহাড়ে আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য কাজ করছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রের একটি রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পড়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পরে আশপাশের হোটেল মোটেল ও রেস্টুরেন্ট, দোকানসহ স্থানীয়দের বসতঘরে। এতে প্রায় ৩১টি রিসোর্ট, ৩৫টি বসতঘর, ৭টি রেস্টুরেন্ট ও ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা

প্রকাশের সময় : ১১:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫