Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজধানীতে নামছে গ্রিন ক্লস্টারের এসি বাস, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 285

বাস রুট রেশনালাইজেশনের আওতায় রাজধানী ঢাকার সড়কে নামানো হচ্ছে গ্রিন ক্লস্টারের এসি বাস। আগামীকাল মঙ্গলবার গাবতলী থেকে চাষাঢ়া পর্যন্ত বোরাক পরিবহনের ৩৫টি এসি বাস দিয়ে যাত্রা করবে গ্রিন ক্লাস্টার।

এ ছাড়া এক মাসের মধ্যে এই রুটে যুক্ত করা হবে আরও ১৫টি বাস। বাসের প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাকা, আর সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২০ টাকা।

সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সংসদ ভবনের সামনে থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন। এ ছাড়া সড়ক মন্ত্রণালয়ের সচিব, ডিটিসিএ, ডিএমপি, বিআরটিএ, বিআরটিসি ও ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বাস রুট রেশনালাইজেশনের পরিকল্পনা অনুযায়ী, ঢাকাজুড়ে ৯টি ভিন্ন রঙের বাস চলার কথা রয়েছে, তার মধ্যে শুরুতে গ্রিন ক্লাস্টার চালু হচ্ছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্র জানায়, গ্রিন ক্লাস্টারের সংশ্লিষ্ট রুটের সঙ্গে ৯০ শতাংশ মিলে যাওয়া রেড ক্লাস্টারের ১১ নম্বর (আংশিক) রুটটি এখন থেকে গ্রিন ক্লাস্টারের ২১ নম্বর রুট (সংশোধিত) হিসেবে পরিচিতি পাবে, যার পথ দূরত্ব প্রায় ৩১ কিলোমিটার।

সংশ্লিষ্ট রুটে বর্তমানে এসি বাস নেই। অপরিকল্পিতভাবে এই রুটে ৭০টির বেশি বাস চলে। এ প্রেক্ষিতে বর্তমানে বাসের চাহিদা ৫০টি নির্ধারণ করা হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে কম বেশি করা যাবে।

আপাতত ৩৫টি এসি বাস দ্বারা রুটটি উদ্বোধন করা হবে। বাকি ১৫টি বাস এক মাসের মধ্যে সড়কে যুক্ত করার কথা রয়েছে।
এই রুটের সম্ভাব্য স্টপেজগুলো হলো গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদগেট, ধানমণ্ডি ২৭, কলাবাগান, ধানমণ্ডি ৪, সায়েন্সল্যাব, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, হানিফ ফ্লাইওভার, কাজলা, সাইন বোর্ড, জালকুরি, শিবু মার্কেট, ও চাষাঢা। এসব স্টপেজ থেকে ই-টিকেটিংয়ের মাধ্যমে টিকিট কেটে যাত্রীরা বাসে উঠতে পারবেন। নির্দিষ্ট স্টপেজ ব্যতীত কোথাও বাসগুলো দাঁড়াবে না এবং যাত্রী উঠা-নামা করবে না।

নির্ধারিত ভাড়ার চার্ট বাসের অভ্যন্তরে প্রদর্শনের জন্য টাঙানো থাকবে।

বাস রুট রেশনালাইজেশনের প্রকল্প পরিচালক ধ্রুব আলম গণমাধ্যমকে জানান, ঢাকা নগর পরিবহনের আওতায় মঙ্গলবার থেকে নতুন রূপে গ্রিন ক্লাস্টারের ৩৫টি এসি বাস চালু করা হবে। সড়ক উপদেষ্টা উদ্বোধন করবেন। ঈদের পর আরো দুটি রুট চালুর পরিকল্পনাও করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে নামছে গ্রিন ক্লস্টারের এসি বাস, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

প্রকাশের সময় : ১০:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫