Dhaka ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী স্পেনের বিশ্বকাপ দলে বার্সার আধিপত্য, নেই রিয়ালের কেউ বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি ছড়িয়ে পড়ছে বস্তির আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট এনসিপি নেতাদের ওপর হামলা করে উল্টো মামলা দেওয়া হয়েছে: হাসনাত আব্দুল্লাহ এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ, ডিএমপির সতর্কবার্তা কালশী বস্তিতে ভয়াবহ আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে বাণিজ্য সচিব হলেন মো. আতাউর রহমান খান পশ্চিমবঙ্গে ক্রেতাশূন্য গরুর হাট, ঈদের আগে আতঙ্ক ও অনিশ্চয়তা

পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 192

 পাংশা-লঙ্গলবাদ আঞ্চলিক সড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী সামু মিয়া (৪৮) নিহত হয়েছেন। তিনি একই উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট গ্রামের আবু সাইদ মিয়ার ছেলে। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পাংশা থানা সূত্র জানায়, সামু মিয়া পাংশা শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে রুপিয়াট জামে মসজিদের কাছে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পথেই তিনি মারা যান।

পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

প্রকাশের সময় : ০৬:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫