Dhaka ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম

চাকরিতে নতুন নিয়ম, বাথরুমে ২ মিনিটের বেশি থাকলেই শাস্তি!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 322

সব প্রতিষ্ঠানেরই নিজস্ব কিছু নিয়ম আছে। পছন্দ হোক বা না হোক, সেগুলো মেনে চলতে হয় কর্মীদের। তবে চীনের একটি প্রতিষ্ঠান এবার যে নিয়ম চালু করেছে, সেটি অবাক করেছে সবাইকে।

প্রতিষ্ঠানটির নতুন নিয়ম হলো শৌচাগারে মলত্যাগ হোক বা প্রস্রাব—দুই মিনিটের বেশি সময় কাটাতে পারবেন না কর্মীরা।

চীনের গুয়াংডং প্রদেশের ওই প্রতিষ্ঠানের শৌচাগার বিরতি নীতির এ খবর প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটি খবরের শিরোনামও হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চীনা ওই প্রতিষ্ঠানের নাম ‘থ্রি ব্রাদার্স মেশিন ম্যানুফ্যাকচারিং কম্পানি’। সম্প্রতি নতুন একটি ‘টয়লেট ইউসেজ ম্যানেজমেন্ট রুল’ বা শৌচাগার বিরতি নীতি চালু করেছে প্রতিষ্ঠানটি।

সেই নিয়ম অনুযায়ী, শৌচাগারে যাওয়ার জন্য কর্মীদের মাত্র দুই মিনিটের বিরতি দেওয়া হবে এবং নির্দিষ্ট সময় মেনে চলতে হবে।
তবে স্বাস্থ্যের কারণে যদি তার থেকে বেশি সময় শৌচাগারে কাটাতে হয়, তাহলে এইচআর বিভাগের থেকে অনুমতি নিতে হবে। তবে কেউ যদি অনুমতি না নিয়ে দুই মিনিটের বেশি শৌচাগারে কাটাতে চান, তাহলে তাকে শাস্তির মুখে পড়তে হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি ওই নতুন শৌচালয় বিরতি নীতি কার্যকর করা হয়েছে।

শৌচাগারে যাওয়ার জন্য কর্মীদের একটি নির্দিষ্ট স্লটও দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাকরিতে নতুন নিয়ম, বাথরুমে ২ মিনিটের বেশি থাকলেই শাস্তি!

প্রকাশের সময় : ০৭:৩৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫