Dhaka ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

২ সচিব ও ১ অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 197

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এবং অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তাদের বাধ্যতামূলক অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

কামরুল হাসান পতিত আওয়ামী লীগ সরকারের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মৌলভীবাজারের ডিসি ছিলেন।

জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ আমলের বিতর্কিত কর্মকর্তা অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পরই সায়লা ফারজানাকে ওএসডি করা হয়। পতিত আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান পলাতক মনিরুল ইসলাম তার স্বামী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ সচিব ও ১ অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে

প্রকাশের সময় : ০৯:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫