Dhaka ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

‘কাজের লোক’ চিকিৎসক সেজে বিদেশ যাচ্ছে, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 224

আমরা যদি দুর্নীতিমুক্ত না হই তাহলে যত কথাই বলি সবই অসার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দেশে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছে তার একটা উদাহরণ টেনে প্রধান উপদেষ্টা বলেন, কাজের লোক ভুয়া চিকিৎসকের সার্টিফিকেটে চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্প্রতি আরব আমিরাত সফরকালে এক অভিজ্ঞতার কথা তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, সফরকালে সংযুক্ত আমিরাতের শীর্ষ ব্যক্তিরা বলেন, তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না। এত ভুয়া। কাজের লোক ডাক্তারের (চিকিৎসকের) সার্টিফিকেট নিয়ে এসেছে। আমরা জলজ্যান্ত দেখতে পাচ্ছি সে ডাক্তার হতে পারে না। কিন্তু সে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি করতে এসেছে। এসব শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।

দুর্নীতি থেকে মানুষ বের হয়ে আসছে মন্তব্য করে তিনি বলেন, এটা অসম্ভব কিছু নয়। এজন্য শুধু চেষ্টা ও প্রতিজ্ঞার দরকার। দুর্নীতিমুক্ত না হয়ে যত কথাই বলি তা সবই অসার। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে, শিগগির হতে হবে। অপেক্ষা করলে হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘কাজের লোক’ চিকিৎসক সেজে বিদেশ যাচ্ছে, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়

প্রকাশের সময় : ১১:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫