বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে চড়ে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো, খরচ দিচ্ছে কে আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি, নেই সাকিব-মোস্তাফিজ ১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি

১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে চড়ে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো, খরচ দিচ্ছে কে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৩১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 0
১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে চড়ে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো, খরচ দিচ্ছে কে
📌 এক নজরে মূল তথ্য:

  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আকাশপথে ঘোরাঘুরির যেন শেষ নেই।
  • সমালোচকদের প্রশ্ন, আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার প্রচারণায় নিজের পদ ও সুযোগ-সুবিধা কাজে লাগাচ্ছেন না তো ইনফান্তিনো।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আকাশপথে ঘোরাঘুরির যেন শেষ নেই। এক দেশ থেকে আরেক দেশ। কখনো ফুটবল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ, আবার কখনো মাঠ উদ্বোধন কিংবা টুর্নামেন্টে উপস্থিতি। কিন্তু এসব সফরের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, উঠেছে সেই প্রশ্নও।বিবিসি স্পোর্টের এক অনুসন্ধানে উঠে এসেছে, ২৮ জুলাই বিশ্বকাপের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার খবর প্রকাশের পর ১১৫ দিনে ৩২টি দেশ সফর করেছেন ইনফান্তিনো। এ সময় ব্যক্তিগত বিমানে চড়েছেন অন্তত ৩৯ বার। অর্থাৎ প্রতি তিন দিনে একবার। সব মিলিয়ে আকাশপথে পাড়ি দিয়েছেন প্রায় ১ লাখ ২ হাজার ৮৭০ মাইল। উড়োজাহাজে কাটিয়েছেন ২১৩ ঘণ্টা ৪৯ মিনিট, প্রায় ৯ দিন।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

সমালোচকদের প্রশ্ন, আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার প্রচারণায় নিজের পদ ও সুযোগ-সুবিধা কাজে লাগাচ্ছেন না তো ইনফান্তিনো? ২০২৫ সালের একই সময়ে তিনি সফর করেছিলেন ১৮টি দেশ। এবার সেই সংখ্যা প্রায় দ্বিগুণ। বিবিসি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফান্তিনোর পোস্ট, উড়োজাহাজের ফ্লাইট ট্র্যাকিং তথ্য এবং কাতার এক্সিকিউটিভের বিমানের নিবন্ধন নম্বর বিশ্লেষণ করে সফরের হিসাব করেছে। কাতার এয়ারওয়েজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কাতার এক্সিকিউটিভ পরিচালিত এসব ব্যক্তিগত বিমান ব্যবহার করেন ফিফা সভাপতি। কাতার এয়ারওয়েজ আবার ফিফার অন্যতম পৃষ্ঠপোষক।

ফিফার সাবেক গভর্ন্যান্স কমিটির প্রধান মিগেল মাদুরো বিবিসি স্পোর্টকে বলেছেন, ইনফান্তিনোর এই সফরগুলো ‘তাঁর প্রচারণারই অংশ’। মাদুরোর ভাষায়, ‘সমস্যা হলো, ফিফায় নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে কোনো নিয়ম নেই। সভাপতি সরকারি কাজের কথা বলে সফরে যেতে পারেন, অথচ পরোক্ষভাবে সেটি তাঁর নির্বাচনী প্রচারণায় কাজে লাগতে পারে। তবে তাঁর বিপক্ষে যাঁরা নির্বাচন করবেন, তাঁদের পক্ষে এটা নির্বাচনী প্রচারণা হিসেবে প্রমাণ করা কঠিন।’

৫ বছর পর ‘ঘরে’ ফিরছে দেশের ফুটবল

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

ইনফান্তিনোর অবস্থান অবশ্য কিছুদিন আগেও বেশ নড়বড়ে মনে হচ্ছিল। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের পরিকল্পনায় বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছিলেন তিনি। পরে পরিকল্পনাটি বাতিল হয়। তার আগে ২১১ সদস্যদেশের ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে ইনফান্তিনো জানিয়েছিলেন, প্রস্তাবটি সমর্থন করলে প্রতিটি ফেডারেশন ৪ কোটি ডলার (প্রায় ৩০০ কোটি টাকা) পাবে।উয়েফার সাবেক প্রধান নির্বাহী লার্স-ক্রিস্টার ওলসন প্রশ্ন তুলেছেন, ইনফান্তিনো এখন কী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেসব প্রতিশ্রুতির শর্ত কী? তাঁর কথা, ‘এই সফরগুলোর খরচ কত এবং কে দিচ্ছে? ফুটবল সম্প্রদায়ের ওপর এর প্রভাব কী? ফিফার অর্থে ব্যক্তিগত বিমান ব্যবহার করা হলে সেই অর্থ সদস্যদেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করাই কি ভালো হতো না?’ফিফা সফরের সংখ্যা নিয়ে আপত্তি না তুললেও বলেছে, সব ভ্রমণই তাদের নিয়ম মেনে করা হয়েছে। তবে এসব বিমানের খরচ কে বহন করছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।ইনফান্তিনোর সফরগুলোর মধ্যে রয়েছে ডোমিনিকান প্রজাতন্ত্রে ক্যারিবীয় ফুটবল ইউনিয়নের সভাপতি পর্যায়ের সভা ও বয়সভিত্তিক টুর্নামেন্টে যোগ দেওয়া। প্যারিসে ই-স্পোর্টস বিশ্বকাপে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে দেখা করে উন্নয়ন পরিকল্পনায় ফিফার সমর্থনের প্রতিশ্রুতি দেন। পরে লাটভিয়া সফরে দেশটির ফুটবল ফেডারেশন সভাপতিকে ‘আমার প্রিয় বন্ধু’ বলেও উল্লেখ করেন।এ ছাড়া গত অক্টোবরে ইন্দোনেশিয়ায় ফিফা এএফএএন কাপের ফাইনালে গিয়ে বাংলাদেশসহ ১৭টি দেশের ফুটবল ফেডারেশনের সভাপতিদের সঙ্গে সাক্ষাৎ করেন ইনফান্তিনো। তাঁদের সমর্থন ও ফুটবলের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একসঙ্গে আমরা এই খেলাকে এগিয়ে নিয়ে যাব।’ সম্প্রতি ম্যানিলা সফরে এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং মালয়েশিয়া ও ফিলিপাইন ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে মঞ্চে গানও গেয়েছেন।

মেসি-রোনালদো কবে ১০০০ গোলের দেখা পাবেন

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে চড়ে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো, খরচ দিচ্ছে কে

প্রকাশের সময় : ১০:৩১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬