Dhaka ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কোরআন নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 374

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। পবিত্র কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

তবে তিনি দাবি করেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে শহরের মাদ্রাসা রোড়স্থ নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

মো. জুলফিকার আলী বলেন, ‘আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। মহান আল্লাহর অশেষ রহমতে একাধিকবার পবিত্র হজ পালনের সৌভাগ্য হয়েছে। দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।’

নিজের বক্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি বিএনপির এক জনসভায় সভাপতির দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃতভাবে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছি।

আমি বলেছিলাম— রাজনৈতিক কতিপয় ব্যক্তি পবিত্র কোরআন নিয়ে ভাওতাবাজি করে। এটি বলা আমার ভুল হয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত।

এ সময় তিনি অভিযোগ করেন, ‘একটি স্বার্থান্বেষী মহল আমার বক্তব্য খণ্ডিত ও বিকৃতি আকারে উপস্থাপন করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি নজরে আসার পরপরই আমি মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চেয়েছি এবং নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ব্যাখ্যা দিয়েছি। ’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুব রহমান মানিক, এমরান হোসেন, খোরশেদ আলম, মো. আলাউদ্দিন, মো. রাজ্জাক ও মো. নাসির।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোরআন নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপি নেতা

প্রকাশের সময় : ০৮:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫