শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সুনীল কি বেঁচে আছেন, মার্শালের পরিণতি কী—উত্তর নিয়ে আসছে ‘ফেউ’ সেদিন লারাকে মেরে ফেলেছেন ভেবেছিলেন শোয়েব আখতার ৮০০ কোটি আয় করা রজনীকান্তর ‘জেলার ২’ এবার দেখা যাবে ঘরে বসেই প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজটি ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা রেকর্ড গড়া ‘জেলার ২’, ওটিটিতে আরও যা দেখবেন মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’ ২৫ কোটি এক পর্বের পারিশ্রমিক! ওটিটিতে সর্বোচ্চ টাকা পান কোন তারকারা পরকীয়ার ফাঁস থেকে অবৈধ সন্তান, হলিউড তোলপাড় করা সাত ঘটনা ২৮ বছরের তরুণের সঙ্গে ৮২ বছরের নারীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল, নেপথ্যে কী

হিলি সীমান্তে রেল ব্রিজ সংস্কার কাজে বিএসএফ-এর বাধা, কাজ বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 245

দিনাজপুরের হিলি সীমান্ত ঘেঁষে বয়ে চলা রেললাইনের একটি ব্রিজের সংস্কার কাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর বাধায় বন্ধ হয়ে গেছে। ইতিপূর্বে অনুষ্ঠিত হওয়া বিজিবি বিএসএফ-এর নিয়মিত সীমান্ত বৈঠকে রেলের সংস্কার কাজ চলমান থাকার সিদ্ধান্ত থাকলেও তা মানছে না বিএসএফ।

বিএসএফের বাধার কারণে গেলো কয়েকদিন ধরে সংস্কার কাজ বন্ধ রয়েছে। এ নিয়ে বিজিবি-বিএফএফের মধ্যে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও আমলে নিচ্ছে না বিএসএফ।

সবশেষ গতকাল শনিবার কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়। এসময় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে জানায়, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে হিলি রেলকর্তৃপক্ষ জানায়, সীমান্তর পাশদিয়ে বয়ে চলা রেললাইনের একটি ব্রীজের নিচের অংশে পাথর সরে যাওয়ায় তা সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এজন্য সেখানে ইট বালু সিমেন্ট দিয়ে ব্রীজের সংস্কার কাজ শুরু করা হয়।

কাজ শুরুর কয়কে ঘণ্টার মাথায় বিএসএফ সদস্যরা তাতে বাধা দেয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে আলোচনা হয়।

সে মোতাবেক আবারো বিজিবির পক্ষ থেকে রেল কতৃপক্ষকে কাজ শুরুর কথা বলা হয়। গতকাল শনিবার রেল কর্তৃপক্ষ পুনরায় কাজ শুরু করলে বিএসএফ সদস্যরা আবারও এসে বাধা দেয়। বর্তমানে ব্রিজের সংস্কার কাজ বন্ধ রয়েছে।

এদিকে সংস্কার কাজে বাধা দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হিলি সীমান্তে রেল ব্রিজ সংস্কার কাজে বিএসএফ-এর বাধা, কাজ বন্ধ

প্রকাশের সময় : ১২:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫