Dhaka ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাত নেই, পা দিয়েই শিক্ষার আলো ছড়াচ্ছেন দুঃখু মিয়া, পাশে দাঁড়ালেন ডিসি কোটালীপাড়ায় বাংলা কিউআর কোড বিষয়ে সচেতনতামূলক সভা কালুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলন রাজবাড়ীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ আবুধাবি টেস্ট: বাংলাদেশের লিড চারশো ছাড়ল পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ করায় উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস কালুখালীতে পিডিবিএফ’র ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

জুমার নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 156

মসজিদে নামাজরত অবস্থায় আব্দুল আলিম (৩৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার ফেনীর শহরতলীর তমিজিয়া জামে মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, অন্যান্য দিনের মতোই আলিম তমিজিয়া মসজিদে নামাজ পড়তে আসে। সেখানে নামাজের মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে জায়নামাজে হেলে পড়েন এবং এ অবস্থাতেই তার মৃত্যু হয়। তিনি ওই মসজিদে নির্মাণ শ্রমিক হিসেবে দীর্ঘ ১ মাস যাবত কাজ করছিলেন। তার বাড়ি ঢাকার সাভার এলাকায়।

বর্তমানে তার লাশটি ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

ফেনী সদর হাসপাতালের পুলিশ ইনচার্জ মিরাজ হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যুর সংবাদ পেয়েছি। লাশটি বর্তমানে মর্গে রাখা হয়েছে। মৃত আলিমের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুমার নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫