Dhaka ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

টাইটান ধ্বংসের ঠিক আগমুহূর্তে কী ঘটেছিল? ভয়ঙ্কর তথ্য প্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 213

পর্যটকবাহী ডুবোযান টাইটান ধ্বংসের ঠিক আগমুহূর্তের ভয়ঙ্কর অডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। ছোট্ট ডুবোযোনটি বিপর্যয়কর অন্তর্মুখীচাপে বিস্ফোরিত হয়ে তলিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে পাঁচ আরোহীর সবারই মৃত্যু হয়। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছিলেন আরোহীরা।

সম্প্রতি ডিফেন্স ভিজুয়াল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সার্ভিসের মাধ্যমে প্রকাশিত ২০ সেকেন্ডের অডিও ক্লিপে একটি স্ট্যাটিক শব্দ, একটি প্রকট বিস্ফোরণ এবং তারপর এক ধরনের ভুতুড়ে (সাদা) শব্দ শোনা যায়। যা ধারণা করা হচ্ছে, সেই দুর্ভাগ্যজনক ডুবোযানটির সর্বশেষ শব্দ। কর্মকর্তারা জানান, সেই প্রকট শব্দটি ছিল সাবমার্সিবলের ধ্বংসের আওয়াজ।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই অডিওটি একটি স্থির প্যাসিভ অ্যাকুস্টিক রেকর্ডারে ধরা পড়ে। সেটি ডুবোযানটি ধ্বংসের স্থান থেকে প্রায় ৯০০ মাইল দূরে ছিল।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, এই ক্লিপটি ‘টাইটান সাবমার্সিবল যানটির ইনপ্লোশনের (বিস্ফোরণ) সম্ভাব্য অ্যাকুস্টিক প্রমাণ’।

উল্লেখ্য, ২০২৩ সালের টাইটান ধ্বংসে পাঁচজনের মৃত্যু হয়। তাদের মধ্যে ছিলেন বিখ্যাত ব্রিটিশ অ্যাডভেঞ্চারার হ্যামিশ হার্ডিং, বাবা-ছেলে শাহজাদা এবং সুলেমান দাউদ, ফরাসি নাগরিক পল-হেনরি নারজিওলে এবং স্টকটন রাশ, যিনি ওশানগেট এক্সপেডিশনের সিইও ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টাইটান ধ্বংসের ঠিক আগমুহূর্তে কী ঘটেছিল? ভয়ঙ্কর তথ্য প্রকাশ

প্রকাশের সময় : ০৪:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫