Dhaka ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

স্মার্টফোন চুরি হলে প্রথমেই যে কাজ করা জরুরি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 251

স্মার্টফোন চুরি বা হারিয়ে গেলে ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডাটা হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। তাই দ্রুত কিছু পদক্ষেপ নিলে ক্ষতি কমানো সম্ভব।

ফোনটি ট্র্যাক করুন

আপনার স্মার্টফোনে ট্র্যাকিং ফিচার চালু থাকলে, সেটি খুঁজে পাওয়ার চেষ্টা করুন। অ্যান্ড্রয়েডে গুগলের ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করে ফোনের অবস্থান ট্র্যাক করুন। আইফোনে ফাইন্ড মাই আইফোন ব্যবহার করে ফোনের অবস্থান দেখুন। যদি ফোনটি চালু থাকে এবং ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে সহজেই এর লোকেশন দেখতে পারবেন।

ফোন লক করুন এবং ডাটা মুছে ফেলুন

ফোন খুঁজে না পেলে, রিমোটলি এটি লক করে দিন এবং ডেটা মুছে ফেলুন। অ্যান্ড্রয়েডে সিকিউর ডিভাইস অপশন ব্যবহার করে ফোন লক করুন। আইফোনে লস্ট মোড চালু করে ফোন লক করুন এবং প্রয়োজন হলে ইরেজ আইফোন দিয়ে ডাটা মুছে ফেলুন। এতে আপনার ফোনের তথ্য অপরিচিত কেউ ব্যবহার করতে পারবে না।

সিম কার্ড ব্লক করুন

চোর আপনার ফোনের সিম ব্যবহার করে আর্থিক প্রতারণা করতে পারে। তাই দ্রুত মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে SIM কার্ড ব্লক করুন এবং নতুন সিম ইস্যু করুন।

গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন

স্মার্টফোন চুরি হলে নিম্নলিখিত অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করুন। গুগল/আইক্লাউড অ্যাকাউন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া। বিকাশ, নগদ, ব্যাংক অ্যাপ ও অন্যান্য আর্থিক প্ল্যাটফর্ম পাসওয়ার্ড পরিবর্তন না করলে চোর আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।

থানায় সাধারণ ডায়েরি করুন

ফোন চুরি হলে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন এবং আইএমইআই নম্বর দিন। যদি কেউ ফোনটি ব্যবহার করার চেষ্টা করে, তাহলে পুলিশ সহজেই শনাক্ত করতে পারবে।

মোবাইল অপারেটরের মাধ্যমে আইএমইআই ব্লক করুন

আপনার ফোনের আইএমইআই নম্বর (Dial #06#) অপারেটরের কাছে রিপোর্ট করে ব্লক করার অনুরোধ করুন। এতে চোর ফোনটি ব্যবহার করতে পারবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্মার্টফোন চুরি হলে প্রথমেই যে কাজ করা জরুরি

প্রকাশের সময় : ১২:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫