মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

হোয়াটসঅ্যাপে সাইবার হামলা, ২৪ দেশে সতর্কতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 270

সারাবিশ্বে প্রতিনিয়ত কয়েকশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। তবে সম্প্রতি এই অ্যাপে সাইবার আক্রমণ এবং বিপজ্জনক সাইবার গুপ্তচরবৃত্তি চিহ্নিত করা হয়েছে। কমপক্ষে ২৪টি দেশের ব্যবহারকারীদের লক্ষ্য করে এই আক্রমণ করা হয়েছে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।

ইসরায়েলের নজরদারি সংস্থা প্যারাগন সলিউশনের সাথে যুক্ত একটি স্পাইওয়্যার সম্প্রতি সাংবাদিক, কর্মী এবং নাগরিক সমাজের সদস্যদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে ব্যবহার করা হয়েছে। এই আক্রমণে জিরো-ক্লিক হ্যাকিং কৌশল ব্যবহার করা হয়েছে। যার অর্থ হল ব্যবহারকারীর ডিভাইসে কোনো পদক্ষেপ ছাড়াই হ্যাক করা যেতে পারে। এই ধরণের হ্যাকিং অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত করা হয়। কারণ এটি নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করে আক্রমণ চালায়।

বিষয়টি নিশ্চিত করে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি স্পাইওয়্যারটি শনাক্ত করা হয়েছে এবং ইতালির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে সতর্ক করেছে। ইতালির ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

লুকা ক্যাসারিনি এই হ্যাকিংয়ের শিকার হয়েছেন। তিনি একজন অভিবাসী উদ্ধারকর্মী এবং মেডিটেরেনিয়া সেভিং হিউম্যানসের সহ-প্রতিষ্ঠাতা। এছাড়াও ফ্রান্সেস্কো ক্যান্সেলাটো নামে একজন সুপরিচিত অনুসন্ধানী সাংবাদিক হ্যাকিংয়ের শিকার হয়েছেন। এর মধ্যে লুকা ক্যাসারিনি একটি হোয়াটসঅ্যাপ সতর্কতাও শেয়ার করেছেন, যেখানে তাকে সতর্ক করা হয়েছে, তার ডিভাইস হ্যাক করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হোয়াটসঅ্যাপে সাইবার হামলা, ২৪ দেশে সতর্কতা

প্রকাশের সময় : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫