Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রবিবার রাজবাড়ী সফরে আসছেন সড়ক পরিবহনমন্ত্রী ‘জানার পরও মানুষ ক্ষতির দিকে দৌড়াচ্ছে, এটা বোধহয় শুধু বাংলাদেশেই সম্ভব’ ‘এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ’ রাজবাড়ীতে দৈনিক আইন বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের স্বার্থ নষ্ট হয়, এমন চুক্তি করবে না সরকার: স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁয় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি স্বামীর দেহ টুকরো টুকরো করা স্ত্রী বললেন- ‘জীবনে কখনো একটা পিঁপড়াও মারিনি’

১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী জনসভা করবে বিএনপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 261

চলতি মাসের (ফেব্রুয়ারি) ১১ তারিখ থেকে দেশব্যাপী জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। এর আওতায় ১০ দিনে দেশের ৬৪ জেলায় এই জনসভা করবে দলটি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও এ বিষয়ে পোস্ট দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপি’র উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি সরকারকে সফল দেখতে চায়, তবে এই সরকার সফল হতে চায় কিনা সেটা তাদেরই ভাবতে হবে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এখনও ফ্যাসিস্টের পক্ষের পুলিশ সদস্যদের নিয়ে ষড়যন্ত্র করছে যা জাতির জন্য মঙ্গলজনক নয়।

এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিস্টদের সহযোগীদের চিহ্নিত করার দাবিও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী জনসভা করবে বিএনপি

প্রকাশের সময় : ০৬:৫৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫