Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাসে পেট্রলবোমা মেরে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 208

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মেরে ৮ যাত্রীকে জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল হালিমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আবদুল হালিম চৌদ্দগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

তিনি চাঁন্দিশকরা মুন্সি বাড়ির আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহি একটি নৈশ্যকোচে পেট্রল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মো. আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় ১১৬ নম্বর আসামি করা হয় আবদুল হালিমকে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, মামলার পর থেকে আবদুল হালিম আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার মিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাসে পেট্রলবোমা মেরে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫