Dhaka ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

ডিবিতে শাওনকে জিজ্ঞাসাবাদ চলছে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 199

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে নেওয়ার পর এখনো জিজ্ঞাসাবাদ চলছে।

গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে এসেছে।

এরপরই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে সরাসরি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বর্তমানে সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে একইদিন সন্ধ্যায় এই অভিনেত্রীর জামালপুরে নরুন্দি রেলওয়ে সংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, শাওনকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি। তিনি যেসব তথ্য দিচ্ছেন তা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে মামলা হবে কি-না বা কোনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে কি-না সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ভারতে আওয়ামী লীগের অনুষ্ঠিত একটি সভায় শাওন অংশ নিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে। সেই বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিবিতে শাওনকে জিজ্ঞাসাবাদ চলছে

প্রকাশের সময় : ১১:৩০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫