Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী রোহিঙ্গাদের জন্য ওআইসির সহায়তা চায় বাংলাদেশ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদ, অস্কারজয়ী অভিনেত্রীসহ গ্রেপ্তার ৩০ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তিময় ও মানবিক বিশ্ব দেখতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়ি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 181

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনলাইন ভাষণের জেরে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগসহ হামলা-ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়ির গেট ও দরজা ভেঙে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

এর আগে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, যেটিকে গত বুধবার বিক্ষুব্ধ ছাত্র-জনতা টয়লেট ঘোষণা করেছিলেন সেই কার্যালয়টি এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

অন্যদিকে রাত ১২টার দিকে বিন্নাটি ইউনিয়নের কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্নাটি চৌরাস্তা মোড়ে অবস্থিত শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলী’র ছবি এক্সকাভেটর খুদাই করে তুলে ফেলা হয়। উপরে থাকা ম্যুরালটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতে বিক্ষুব্ধ জনতা প্রথমে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, পরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র বাসা, পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার ও সাবেক রাষ্ট্রপতির বাসা ভাঙচুর করে। এ সময় রাষ্ট্রপতির বাসায় মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া রাতে বিন্নাটি মোড়ে মুর‌্যালে ভাঙচুর করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়ি

প্রকাশের সময় : ১১:১৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫