Dhaka ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 138

এখন থেকে মেয়েদের খেলায় আর ট্রান্সজেন্ডার খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবেন না। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এসংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। খবর আলজাজিরার।

এই আদেশের অধীনে ট্রান্সজেন্ডাররা মেয়ে এবং নারীদের খেলাধুলায় অংশ নিতে এবং নারীদের লকাররুম ব্যবহার করতে পারবেন না। তবে এসব বিষয়ে ট্রান্সজেন্ডারদের অনুমতি দেয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফেডারেল সরকারের অর্থায়ন বন্ধ করা হবে।

নারীদের খেলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নিষিদ্ধ করেই ক্ষান্ত হচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প, বরং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আগে সার্বিকভাবে নারীদের খেলা থেকে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নিষিদ্ধ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ওপর চাপ তৈরির পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প জানিয়েছেন, ২০২৮ সালে যখন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসবে, তার আগেই যেন এই ‘চূড়ান্ত অযৌক্তিক বিষয়ের’ নিয়ম পালটে ফেলা হয়।

আর ট্রাম্প যে আদেশনামা জারি করেছেন, তাতে মার্কিন প্রশাসনকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে নারীদের খেলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নিষিদ্ধ করার জন্য আইওসির ওপরে চাপ তৈরি করতে পারবে।

ওই আদেশনামায় দাবি করা হয়েছে, নারীদের খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে ‘সেক্স’ (বায়োলজিক্যাল দিক) বিবেচনা করে দেখা উচিত। লিঙ্গ পরিচয় বা টেস্টোটেরনের কম থাকার মতো বিষয়কে বিবেচনা করে কাউকে নারী খেলাধুলায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। তবেই নারী অ্যাথলেটদের স্বার্থ সুরক্ষিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প

প্রকাশের সময় : ০১:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫