শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল? শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে জিদানের সঙ্গে বেলিংহামের তুলনা, যা বললেন মরিনহো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না: আইনমন্ত্রী হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা জেরিন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 201

কাজের প্রলোভনে বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে মানব পাচার চক্রের মূল হোতা তামান্না জেরিনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নেপালে পালানোর উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে অবস্থান করছিলেন। তামান্না জেরিনের নামে বনানী থানায় মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তার পাঠানো লোকজনকেই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো।

এর আগে দৈনিক কালের কণ্ঠের অনুসন্ধানে বেরিয়ে আসে রাশিয়ার যুদ্ধে মানবপাচারের ভয়াবহ তথ্য। গত ২৮ জানুয়ারি ‘রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি!’ শিরোনামে প্রকাশিত অনুসন্ধানে উঠে আসে, বাবুর্চি-মালির কাজ দেওয়ার কথা বলে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে রাশিয়ায়। তবে সেখানে বাবুর্চির কাজের পরিবর্তে এক মাস প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানো হচ্ছে তাদের। প্রথমে এমন ১০ ভুক্তভোগীর সন্ধান পায় দৈনিক কালের কণ্ঠ।

পরে আরো ১৮ যুদ্ধদাসের সন্ধান পাওয়া যায়। এ বিষয়ে ‘রাশিয়ায় মৃত্যুমুখে আরো ১৮ যুদ্ধদাস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সূত্র : কালের কণ্ঠ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা জেরিন গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫