Dhaka ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 274

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সকালে ৭টা ৪৫ মিনিটের দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে আবারও চলছে। শত শত মানুষে এখনও ঘটনাস্থলে রয়েছেন ।

দেখা যায়, সারারাতে বাড়িটির অর্ধেক ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। বাড়ির বাকি অর্ধেক ভাঙার কাজ চলমান রয়েছে। বর্তমানে একটি এক্সেভেটর দিয়ে বাড়িটি ভাঙা হচ্ছে। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলতে দেখা যায়। পোড়া ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোঁয়া।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার পর ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে সমবেত হয়ে রাত দশটার দিকে সেখানে আগুন ধরিয়ে দেয়। পরে রাত ১১টার দিকে ৩২ নম্বরের বাড়িটিতে ক্রেন ও এক্সকাভেটর এনে ভাঙার কাজ শুরু করে ছাত্র-জনতা। যা এখন পর্যন্ত চলমান আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি

প্রকাশের সময় : ১০:৩৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫