Dhaka ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী রোহিঙ্গাদের জন্য ওআইসির সহায়তা চায় বাংলাদেশ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদ, অস্কারজয়ী অভিনেত্রীসহ গ্রেপ্তার ৩০ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তিময় ও মানবিক বিশ্ব দেখতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব

সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুবিধা বাতিলের সুপারিশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 269

বৈষম্য ও সরকারের খরচ কমাতে উপসচিব থেকে ওপরের স্তরের কর্মকর্তাদের জন্য সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুবিধা বাতিলের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সচিবালয়ের উপসচিবদের গাড়ি ক্রয়ের ঋণ এবং গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা প্রদানের ব্যবস্থা রয়েছে। এ সুযোগ সচিবালয়ের বাইরে অন্য সার্ভিসের কর্মকর্তাদের জন্য নেই। এ ব্যবস্থা বাতিলের জন্য সুপারিশ করা হলো। ব্যবস্থাটি বাতিল করলে কর্মকর্তাদের মধ্যে বৈষম্য দূর হবে এবং সরকারের খরচও কমবে বলে মত দিয়েছে সংস্কার কমিশন।

বর্তমানে উপসচিব পদে তিন বছর চাকরির পর কর্মকর্তারা সর্বোচ্চ ৩০ লাখ টাকা সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কিনতে পারেন। গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৫০ হাজার করে টাকা পান তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুবিধা বাতিলের সুপারিশ

প্রকাশের সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫