Dhaka ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী রোহিঙ্গাদের জন্য ওআইসির সহায়তা চায় বাংলাদেশ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদ, অস্কারজয়ী অভিনেত্রীসহ গ্রেপ্তার ৩০ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তিময় ও মানবিক বিশ্ব দেখতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব

পাসপোর্ট ইস্যুতে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 221

পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে থাকছে না পুলিশ ভেরিফিকেশন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। পাসপোর্ট-সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশির ভাগ প্রতিনিধি পাসপোর্টে ভেরিফিকেশন ওঠানোর বিষয়ে মত দিয়েছেন।

এখন থেকে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনকে মূল ভিত্তি হিসেবে ধরা হবে। এই দুটি সঠিক থাকলে পাসপোর্ট ইস্যুতে কোনো বাধা থাকার কথা নয়। উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বিষয়টি নিয়ে কাজ শুরু করে।

জানা গেছে, সভায় পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হয়। উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত চূড়ান্ত করে এ-সংক্রান্ত আদেশ জারি করা হবে। সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাসপোর্ট ইস্যুতে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

প্রকাশের সময় : ০১:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫