শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল? শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে জিদানের সঙ্গে বেলিংহামের তুলনা, যা বললেন মরিনহো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না: আইনমন্ত্রী হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 172

পদ্মায় ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় নৌপথ পারাপারে অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু করেছে ঘাট কর্তৃপক্ষ

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে নৌপথে ফেরি চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির বাণিজ্য শাখার এজিএম মো. সালাম হোসেন।

এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাত পৌনে ৩টার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম বলেন, মধ্যরাতের দিকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নৌরুটে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরে আজ সকাল সাতটা ৪০ মিনিটের দিকে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। নৌপথে ১৬ ছোট বড় ফেরির মধ্যের প্রয়োজন অনুসারে ১০ থেকে ১২টি ফেরি অপারেশন করা হয় বলে তিনি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশের সময় : ০৮:৪৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫