শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল? শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে জিদানের সঙ্গে বেলিংহামের তুলনা, যা বললেন মরিনহো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না: আইনমন্ত্রী হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা

রোগ প্রতিরোধ মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ-ডেনমার্ক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 213

গবাদিপশু উৎপাদনে সঠিকভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবেলায় সহযোগিতা আরো জোরদার করেছে ঢাকা ও ডেনমার্ক।

এই লক্ষ্যে, বাংলাদেশ ও ডেনমার্ক রোববার রাজধানীতে সরকারের সাথে সরকারের (জি-টু-জি) সহযোগিতা চুক্তি সই হয়েছে।

বিশ্বব্যাপী এএমআর একটি প্রধান স্বাস্থ্য হুমকি, ২০১৯ সালে বাংলাদেশে এএমআর’র কারণে ২৬,২০০ এর বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের আরো সতর্ক ব্যবহারের লক্ষ্যে কাজ করে স্বাস্থ্য হুমকি মোকাবেলায় এই অংশীদারিত্বের অংশ হতে পেরে ডেনমার্ক সম্মানিত।

রাষ্ট্রদূত বলেন, ‘সচেতনতা বৃদ্ধি এবং অবশিষ্টাংশ নিয়ন্ত্রণ পরিকল্পনা বাস্তবায়ন, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মত জনগোষ্ঠী নিশ্চিত করার মাধ্যমে প্রাণিসম্পদে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার কমানোর লক্ষ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো: শামীম হায়দার বলেন, ‘এই চুক্তি খাদ্য ও কৃষি খাতে উভয় দেশের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিকে আরো দৃঢ় করেছে।’

ডেনমার্ক এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ডেনিশ ভেটেরিনারি অ্যান্ড ফুড অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, ওষুধ প্রশাসন অধিদফতর এবং প্রাণিসম্পদ পরিষেবা বিভাগ যৌথভাবে একটি প্রকল্প বাস্তবায়ন করবে।

সূত্র : বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোগ প্রতিরোধ মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ-ডেনমার্ক

প্রকাশের সময় : ১১:৫৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫