Dhaka ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি, ১০ পাকিস্তানি গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 159

সৌদি আরবে ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত থাকার অভিযোগে দেশে ফেরত পাঠানো হয়েছে ১০ পাকিস্তানিকে। রবিবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িত ব্যক্তিরা প্রকৃত ওমরাহ ও হজযাত্রীদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলছেন বলে পাকিস্তান সরকার উদ্বিগ্ন। এফআইএ’র একজন মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওমরাহ ভিসায় সৌদি আরবে যাওয়ার পর গ্রেফতারকৃতরা ভিক্ষা করছিলেন। তারা রাজানপুর, কাশমুর, নাউশাহরো, ফেরোজ, লাহোর, পেশাওয়ার, মোহমান্দ এবং লারকানার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এফআইএ’র কর্মকর্তা। সেইসঙ্গে বিদেশে কেউ যেন বিভিন্ন ভিসায় ভিক্ষা করতে যেতে না পারে তা ঠেকাতে কড়া যাচাই-বাছাই নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের সব বিমানবন্দরে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি, ১০ পাকিস্তানি গ্রেফতার

প্রকাশের সময় : ১১:০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫