Dhaka ০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

‘আম্মু-আব্বু আমাকে ক্ষমা করে দিও’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 360

ময়মনসিংহে ছাত্রাবাসে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলে মো. সাব্বির ইসলাম (২১) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি ) বিকেল সোয়া ৩টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

সাব্বির ইসলাম নেত্রকোণার মদন উপজেলার ফতেহপুর গ্রামের আগপাড়া এলাকার কৃষক মো. রফিক মিয়ার ছেলে। তিনি ঢাকার মিরপুরস্থ বাঙলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তবে এক মাস আগে সাব্বির অর্নাস দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে ময়মনসিংহ এসে কলেজ রোড এলাকার ছাত্রাবাসে এক বন্ধুর সিটে বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহত্যার আগে বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট দেন সাব্বির ইসলাম। ১ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় হতাশাগ্রস্ত ও কান্নারত অবস্থায় দেখা যায় তাকে। ওই পোস্টের শিরোনামে লেখা ছিল- ‘আমার মৃত্যুতে কাউকে দায়ী করতে যাবেন না শুধু জেরিনের বড় ভাই শামীম ছাড়া। আমার এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী শামীম। আমার জেরিনকে ব্লাকমেইল করে আমার থেকে দূরে সরিয়েছে। আমি চাই আমার লক্ষ্মীটা সব সময় ভালো থাকুক। আম্মু-আব্বু আমাকে ক্ষমা করে দিও তোমাদের কথা রাখতে পারলাম না।’

সাব্বিরের সহপাঠীরা জানায়, সাব্বির ইসলাম জামালপুরের আশেক মাহমুদ কলেজের এক ছাত্রীকে ভালোবসতো। কিন্তু তাদের এই প্রেমের সর্ম্পক মেনে নেয়নি প্রেমিকার বড় ভাই শামীম। এটা নিয়ে সাব্বির হতাশাগ্রস্থ ছিল।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ঘটনার খবর পেয়ে সাব্বির ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘আম্মু-আব্বু আমাকে ক্ষমা করে দিও’

প্রকাশের সময় : ০৯:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫