শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল? শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে জিদানের সঙ্গে বেলিংহামের তুলনা, যা বললেন মরিনহো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না: আইনমন্ত্রী হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা মৃত্যুর আগপর্যন্ত যে যার মতো অস্বীকার করে যাবে: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বেন স্টোকস

চোরাই পথে আসছে ভারতীয় গরুর মাংস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫০:০৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 176

সিলেটের বিভিন্ন সীমান্তের চোরাই পথ দিয়ে এতদিন ভারত থেকে আসত গরু। প্রায় প্রতিদিনই বিজিবির টহল দলের হাতে ধরা পড়ত গরুর চালান। এখন কৌশল পাল্টিয়েছে চোরা কারবারীরা। জীবিত গরুর পরিবর্তে তারা ভারত থেকে জবাই করা গরুর মাংস নিয়ে আসছে সিলেটে।

রবিবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে। এর মধ্যে জবাই করা গরুর মাংসও ছিল।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, রবিবার সিলেট ও সুনামগঞ্জের বাংলাবাজার, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, কালাইরাগ ও বিছনাকান্দি বিওপির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে। জব্দকৃত ভারতীয় পশু ও পণ্যের মধ্যে রয়েছে- কমলা, চিনি, মেহেদী, গরুর মাংস, চকলেট, ফেন্সিডিল ও মহিষ। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে রসুন জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৮০ লাখ ১৩ হাজার ১০০ টাকা বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চোরাই পথে আসছে ভারতীয় গরুর মাংস

প্রকাশের সময় : ০৬:৫০:০৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫