Dhaka ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাণীনগরে ৬ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ কিশোর বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক সমন্বয়ের আহ্বান কালীগঞ্জে ২ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: সিইসি আকাশে বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে ১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী কবির ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক্ষাৎ যুক্তরাষ্ট্র থেকে চাল আমদানি, শীর্ষ দশে বাংলাদেশ

ফেলে যাওয়া জুতার সূত্র ধরে ৭ ডাকাত গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 204

ফেলে যাওয়া জুতার সূত্র ধরে বগুড়া সদর থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে। সেই ডাকাতির ঘটনায় লুট করা মালামাল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার বিকেল থেকে জেলার বিভিন্নস্থানে অভিযান শুরু করা হয়। রোববার ভোর ৫টা পর্যন্ত গ্রেফতার করা হয় সাতজনকে। গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবদুল্লাপুর মৃধাপাড়ার সুলতান (৪৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংহাট গ্রামের মমিনুর রহমান (৩৪), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি গ্রামের মুকুল ইসলাম ওরফো পটল (৪১), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের রাকিব শেখ (২০) ও শাকিল শেখ (২৩), কাহালু উপজেলার আড়োলা গ্রামের আল-আমিন (১৯) সোনাতলা উপজেলার শিহিপুর বটতলা লাদেন (২২)।

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বোল্ট বাটার, ১টি এসএস পাইপ, ১টি লোহার তৈরি শাবল, ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

এছাড়াও লুট হওয়া মালামালের মধ্যে, ৪ আনা ওজনের স্বর্নের, ১টি কানের দুল, ৬ আনা ওজনের স্বর্নের ১টি চেইন, ৪ আনা ওজনের স্বর্নের ১টি কানের দুল, ৮ আনা ওজনের স্বর্নের ১টি চেইন, ৬ আনা ওজনের স্বর্নের ১টি ব্রেসলেট, দেড় আনা ওজনের স্বর্নের ২টি আংটি, নগদ সাড়ে তিন হাজার টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত ২৮ জানুয়ারি রাতে বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড়ে কামাল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সেসময় ওই বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাত দল উদ্ধার হওয়া মালামাল ও নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ডাকাতদল এক জোড়া জুতা (কেডস) ও কাপড়ের ব্যাগ ফেলে রেখে যায়। পরে সদর থানায় ভুক্তভোগী কামাল হোসেন অভিযোগ দায়ের করেন।

তিনি আরও জানান, ফেলে যাওয়া জুতা ও কাপড়ের ব্যাগের সুত্র ধরে ঘটনার পর থেকে সদর থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। এবং ডাকাতদের সনাক্ত করে একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সাতজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়।

এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও প্রত্যেকে ৩-৪ টি করে বিয়ে করেছে। তারা ডাকাতির পর শ্বশুরবাড়িতে আত্মগোপন করেছিল। সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

রোববার বিকেলে তাদেরকে কামাল হোসেনের দায়ের করা ডাকাতি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেলে যাওয়া জুতার সূত্র ধরে ৭ ডাকাত গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫