Dhaka ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

লাল গালিচায় খালে নেমে খননের উদ্বোধন করলেন ৩ উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 189

মিরপুর-১৩-তে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির আওতায় আজ ছয়টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান ছিল। এতে অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।

আজ রোববার খনন কার্যক্রমের উদ্বোধন করতে উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নামেন। এরপর তারা ভাসমান এস্কেভেটরে উঠে খনন কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আগের মেয়ররাও এমন হাঁকডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন, এখনও আপনারা লাল গালিচায় খালে নেমে উদ্বোধন করছেন— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি ওটা (লাল গালিচা বিছানো) খেয়াল করিনি।’

তিনি আরও বলেন, ‘আগে খাল উদ্ধার হয়নি। কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কী? এমনটা মনে হলে আমরা করবোটা কী? আমাদের আট মাস কিংবা ১৪ মাসে পুরোটা করা সম্ভব হবে না, কিন্তু শুরুটা তো করে দিতে পারি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লাল গালিচায় খালে নেমে খননের উদ্বোধন করলেন ৩ উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫